দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরম শ্রদ্ধা, ভালোবাসা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ-এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী গুরুত্ববহ আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি গোপালগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।সভাপতির বক্তব্যে মোঃ আরিফ-উজ-জামান বলেন ,প্রবীণদের সুদীর্ঘ অভিজ্ঞতা ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, প্রবীণ ব্যক্তিরা আমাদের সমাজ ও পরিবারের আলোকবর্তিকা। তাঁরা সমাজের বোঝা নন, বরং তাঁদের জীবনলব্ধ অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এক অপরিসীম সম্পদ। একটি সুস্থ, সুশৃঙ্খল ও প্রবীণবান্ধব সমাজ গঠনে সরকারি নীতিমালার পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও আমন্ত্রিত বক্তারা প্রবীণদের মানবাধিকার, স্বাস্থ্যসেবা, মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিষদ আলোকপাত করেন। বক্তারা উল্লেখ করেন, আধুনিক নগরায়ণ ও একক পরিবারের যুগে প্রবীণরা যেন কোনোভাবেই অবহেলা বা একা বোধ না করেন, সেদিকে স্ব স্ব পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। বয়সের এই সময়ে তাঁদের মানসিক ও শারীরিক কল্যাণ নিশ্চিতে সমন্বিত সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভায় জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবীণ নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন