মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ৩০ মার্চ ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

এইচএসসি পরীক্ষা ২০২৬

জুনের প্রথমার্ধে এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা: সম্ভাব্য তারিখ ৭ জুন

ছবি : সংগৃহীত

আগামী জুন মাসের প্রথমার্ধে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। আজ সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গত বছরের ধারাবাহিকতায় এবারও জুনের শুরুতে পরীক্ষা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, সভায় আগামী ৭ জুন (রোববার) থেকে পরীক্ষা শুরু করা যায় কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সম্ভাব্য সূচি (রুটিন) দ্রুতই মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই নিশ্চিতভাবে তারিখ বলা সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছরও জুন মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। এবারও সেই সময়সূচি ধরে রেখে পরীক্ষা শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন।

বিষয় : দৈনিক নতুন আলো এইচএসসি পরীক্ষা ২০২৬ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জুনের প্রথমার্ধে এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা: সম্ভাব্য তারিখ ৭ জুন

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

আগামী জুন মাসের প্রথমার্ধে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। আজ সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, গত বছরের ধারাবাহিকতায় এবারও জুনের শুরুতে পরীক্ষা আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, সভায় আগামী ৭ জুন (রোববার) থেকে পরীক্ষা শুরু করা যায় কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সম্ভাব্য সূচি (রুটিন) দ্রুতই মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই নিশ্চিতভাবে তারিখ বলা সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছরও জুন মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। এবারও সেই সময়সূচি ধরে রেখে পরীক্ষা শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো