মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

তেল সংকটে মাঠের কাজ বন্ধ

গাংনীতে ডিজেল সংকট: পাম্পে ট্রাক্টরের দীর্ঘ লাইন, ব্যাহত হচ্ছে চাষাবাদ

গাংনী উপজেলার হোসেন ফিলিং স্টেশনের সামনে থেকে। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে তীব্র ডিজেল সংকটে বিপাকে পড়েছেন কৃষক ও ট্রাক্টরচালকেরা। মোটরসাইকেলের পাশাপাশি পাম্পগুলোতে এখন ট্রাক্টরের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় সময়মতো জমি চাষ ও সেচ কার্যক্রম পরিচালনা করতে পারছেন না তারা, যা আগামী মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) গাংনীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, ভোর থেকেই ট্রাক্টরচালকেরা তেলের অপেক্ষায় পাম্পে অবস্থান করছেন। চালকদের অভিযোগ, যেখানে একটি ট্রাক্টরের জন্য ৭০ থেকে ৮০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে পাম্প থেকে দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ লিটার।

তেল নিতে আসা ট্রাক্টরচালক কাবীরুল ইসলাম জানান, ফজরের পরপরই পাম্পে এসেছি। এখন দুপুর হয়ে যাচ্ছে কিন্তু তেল পাইনি। চাহিদার অর্ধেক তেল দিয়ে সারা দিন কাজ করা সম্ভব নয়। এভাবে চললে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন।

কৃষক মো. রকিবুল ইসলাম বলেন, আমার শ্যালো মেশিন রয়েছে। পাম্পে ঠিকমতো তেল পাচ্ছি না বলে জমিতে সেচ দিতে পারছি না। আমরা চাষি মানুষ যদি আবাদ না করতে পারি, তবে দেশে খাদ্যসংকট দেখা দেবে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।

এই পরিস্থিতি মোকাবিলায় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে কৃষিযন্ত্রের জন্য বিশেষ ডিজেল কার্ড চালু করা হয়েছে। পাওয়ার টিলার, ট্রাক্টর ও সেচপাম্পের মালিকদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে এই কার্ড দেওয়া হচ্ছে। পাম্পমালিক ও ট্যাগ অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে তেল পায়।

উল্লেখ্য, গাংনী উপজেলায় এ বছর ৭ হাজার ৮০ হেক্টর জমির গম কাটা শেষ হয়েছে। এখন নতুন ফসল আবাদের জন্য জমি প্রস্তুত করার মোক্ষম সময় হলেও জ্বালানি সংকটে থমকে আছে মাঠের কাজ।

বিষয় : মেহেরপুর গাংনী ডিজেল সংকট চাষাবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাংনীতে ডিজেল সংকট: পাম্পে ট্রাক্টরের দীর্ঘ লাইন, ব্যাহত হচ্ছে চাষাবাদ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনীতে তীব্র ডিজেল সংকটে বিপাকে পড়েছেন কৃষক ও ট্রাক্টরচালকেরা। মোটরসাইকেলের পাশাপাশি পাম্পগুলোতে এখন ট্রাক্টরের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় সময়মতো জমি চাষ ও সেচ কার্যক্রম পরিচালনা করতে পারছেন না তারা, যা আগামী মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) গাংনীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, ভোর থেকেই ট্রাক্টরচালকেরা তেলের অপেক্ষায় পাম্পে অবস্থান করছেন। চালকদের অভিযোগ, যেখানে একটি ট্রাক্টরের জন্য ৭০ থেকে ৮০ লিটার ডিজেল প্রয়োজন, সেখানে পাম্প থেকে দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ লিটার।

তেল নিতে আসা ট্রাক্টরচালক কাবীরুল ইসলাম জানান, ফজরের পরপরই পাম্পে এসেছি। এখন দুপুর হয়ে যাচ্ছে কিন্তু তেল পাইনি। চাহিদার অর্ধেক তেল দিয়ে সারা দিন কাজ করা সম্ভব নয়। এভাবে চললে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন।

কৃষক মো. রকিবুল ইসলাম বলেন, আমার শ্যালো মেশিন রয়েছে। পাম্পে ঠিকমতো তেল পাচ্ছি না বলে জমিতে সেচ দিতে পারছি না। আমরা চাষি মানুষ যদি আবাদ না করতে পারি, তবে দেশে খাদ্যসংকট দেখা দেবে। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।

এই পরিস্থিতি মোকাবিলায় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে কৃষিযন্ত্রের জন্য বিশেষ ডিজেল কার্ড চালু করা হয়েছে। পাওয়ার টিলার, ট্রাক্টর ও সেচপাম্পের মালিকদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে এই কার্ড দেওয়া হচ্ছে। পাম্পমালিক ও ট্যাগ অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে তেল পায়।

উল্লেখ্য, গাংনী উপজেলায় এ বছর ৭ হাজার ৮০ হেক্টর জমির গম কাটা শেষ হয়েছে। এখন নতুন ফসল আবাদের জন্য জমি প্রস্তুত করার মোক্ষম সময় হলেও জ্বালানি সংকটে থমকে আছে মাঠের কাজ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো