কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বিভিন্ন সড়ক উন্নয়ন ও খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন।
সংসদ সদস্য জালাল উদ্দিন সোমবার দিনব্যাপী বেশ কয়েকটি প্রকল্পের শুভ সূচনা করেন :
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। এসব উন্নয়ন কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি কৃষি ও মৎস্য খাতেও অভাবনীয় পরিবর্তন আসবে।তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এবং কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন