মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

অপরিকল্পিত বাঁধে ডুবছে হাওরের ফসল

হাওরে নতুন আতঙ্ক জলাবদ্ধতা : বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে প্রাণহানি, ঝুঁকিতে কোটি টাকার ফসল

ছবি : সংগৃহীত

অকালবন্যা ও পাহাড়ি ঢলের চিরচেনা দুশ্চিন্তার সাথে এবার নতুন করে যুক্ত হয়েছে অপরিকল্পিত বাঁধ ও জলাবদ্ধতা। সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজার হেক্টরের বেশি জমির বোরো ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে প্রশাসন ও কৃষকের মধ্যে বিরোধ তুঙ্গে, যা ইতোমধ্যে কেড়ে নিয়েছে এক তরুণের প্রাণ।

কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় হাওরের পরিস্থিতি নাজুক। এখন পর্যন্ত ৩ হাজার ১৮৯ হেক্টর জমির ফসল প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখার হাওরসহ জেলার ৯২টি হাওরেই কমবেশি পানি জমেছে।

সরেজমিনে দেখা যায়, মহাসিং নদসহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে হাওরের আফর (উঁচু স্থান) উপচে পানি ঢুকছে। ফসল বাঁচাতে কৃষকরা প্রশাসনের অনুমতি ছাড়াই অনেক স্থানে বাঁধ কেটে দিচ্ছেন। এই উত্তেজনার মধ্যেই গত ১২ এপ্রিল মধ্যনগরের রূপেশ্বর হাওরে বাঁধের তীর ধসে আরমান মিয়া (১৮) নামের এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। নিজের ও অন্যের বর্গাচাষের জমি বাঁচাতে গিয়ে প্রাণ হারানো আরমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, এবার নতুন দুর্যোগ হলো জলাবদ্ধতা। বৃষ্টির পানি রোধে স্লুইসগেইট অপরিহার্য হলেও তার কোনো পরিকল্পনা নেই। গবেষণা ও পরিকল্পনা ছাড়া যত্রতত্র বাঁধ দিয়ে কৃষকদের বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত বাঁধের কারণে পানি নামতে পারছে না।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বিগত সময়ে স্লুইসগেইট নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে বর্তমানে তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বাছাই করছেন এবং স্লুইসগেইটের পাশাপাশি বক্স আউটলেট দেওয়ার চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, কৃষি বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহে ধান কাটা পুরোপুরি শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

বিষয় : সুনামগঞ্জ হাওরাঞ্চল জলাবদ্ধতা নিরসন পানি উন্নয়ন বোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হাওরে নতুন আতঙ্ক জলাবদ্ধতা : বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে প্রাণহানি, ঝুঁকিতে কোটি টাকার ফসল

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

অকালবন্যা ও পাহাড়ি ঢলের চিরচেনা দুশ্চিন্তার সাথে এবার নতুন করে যুক্ত হয়েছে অপরিকল্পিত বাঁধ ও জলাবদ্ধতা। সুনামগঞ্জের হাওরগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজার হেক্টরের বেশি জমির বোরো ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে প্রশাসন ও কৃষকের মধ্যে বিরোধ তুঙ্গে, যা ইতোমধ্যে কেড়ে নিয়েছে এক তরুণের প্রাণ।

কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এ বছর সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় হাওরের পরিস্থিতি নাজুক। এখন পর্যন্ত ৩ হাজার ১৮৯ হেক্টর জমির ফসল প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখার হাওরসহ জেলার ৯২টি হাওরেই কমবেশি পানি জমেছে।

সরেজমিনে দেখা যায়, মহাসিং নদসহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে হাওরের আফর (উঁচু স্থান) উপচে পানি ঢুকছে। ফসল বাঁচাতে কৃষকরা প্রশাসনের অনুমতি ছাড়াই অনেক স্থানে বাঁধ কেটে দিচ্ছেন। এই উত্তেজনার মধ্যেই গত ১২ এপ্রিল মধ্যনগরের রূপেশ্বর হাওরে বাঁধের তীর ধসে আরমান মিয়া (১৮) নামের এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। নিজের ও অন্যের বর্গাচাষের জমি বাঁচাতে গিয়ে প্রাণ হারানো আরমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, এবার নতুন দুর্যোগ হলো জলাবদ্ধতা। বৃষ্টির পানি রোধে স্লুইসগেইট অপরিহার্য হলেও তার কোনো পরিকল্পনা নেই। গবেষণা ও পরিকল্পনা ছাড়া যত্রতত্র বাঁধ দিয়ে কৃষকদের বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত বাঁধের কারণে পানি নামতে পারছে না।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বিগত সময়ে স্লুইসগেইট নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে বর্তমানে তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বাছাই করছেন এবং স্লুইসগেইটের পাশাপাশি বক্স আউটলেট দেওয়ার চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, কৃষি বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহে ধান কাটা পুরোপুরি শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো