মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

দোকানি ও গ্রাহকের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ: আহত ১০

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার খালধারপাড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন হোসেন নামের এক ব্যক্তি শাহজাহান মিয়ার চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানি শাহজাহান তার আগের বকেয়া টাকা পরিশোধের কথা বললে রিপন তা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকিতে চা বিক্রি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তুচ্ছ ঘটনায় এ ধরনের সংঘর্ষ এড়াতে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সহনশীলতা ও ধৈর্য ধারণ করা প্রয়োজন।

বিষয় : ঝিনাইদহ শৈলকুপা সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ: আহত ১০

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার খালধারপাড়া গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন হোসেন নামের এক ব্যক্তি শাহজাহান মিয়ার চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানি শাহজাহান তার আগের বকেয়া টাকা পরিশোধের কথা বললে রিপন তা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকিতে চা বিক্রি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তুচ্ছ ঘটনায় এ ধরনের সংঘর্ষ এড়াতে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সহনশীলতা ও ধৈর্য ধারণ করা প্রয়োজন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো