গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তামিম মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী বাস শান্তিপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তামিম মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুইজন চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক বাসটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত তামিমের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে বেপরোয়া গতি ও ওভারটেকিং প্রবণতা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন