মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রবাস ফেরত ছেলের ইচ্ছায় শুরু: এক বিঘা জমিতে আঙুরের স্বপ্ন

গাজীপুরে বিদেশি আঙুর চাষে বাজিমাত: সেনাসদস্য আবুল হাসেমের অভাবনীয় সাফল্য

আবুল হাসেমের বাগানে থোকায় থোকায় ঝুলে রয়েছে সুমিষ্ট আঙুর। ছবি: সংগ্রহ

সুমিষ্ট আর রসালো ফল হিসেবে বিদেশি আঙুরের চাহিদা আমাদের দেশে সবসময়ই তুঙ্গে। আকাশছোঁয়া দামের কারণে অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও, এবার দেশের মাটিতেই সেই সুমিষ্ট আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আবুল হাসেম মোড়ল। গাজীপুরের শ্রীপুর উপজেলার এই আঙুর বাগান এখন এলাকাবাসীর কাছে বিস্ময়ের কেন্দ্রবিন্দু।

সরেজমিনে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামে গিয়ে দেখা যায় এক মনোরম দৃশ্য। সাঈদ আলী মোড়লের ছেলে আবুল হাসেম মোড়ল তার এক বিঘা জমিতে গড়ে তুলেছেন এই বিশেষ আঙুর বাগান। বাগানের ওপর বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলে রয়েছে লাল ও সবুজ রঙের আঙুর। পাখির আক্রমণ থেকে ফসল বাঁচাতে পুরো বাগানটি সুতার জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আট মাস আগে রোপণ করা প্রতিটি লতানো গাছে এখন বাহারি আঙুরের সমাহার।

বাগানের মালিক আবুল হাসেম জানান, তার প্রবাসী ছেলের ইচ্ছাতেই তিনি এই উদ্যোগ নেন। বাগানের চারাগুলো কোনো এক জায়গা থেকে নয়, বরং রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, আগে আমাদের দেশে যে আঙুর চাষ হতো তা কিছুটা টক ছিল। কিন্তু বর্তমানের এই নতুন জাতগুলো আমাদের মাটি ও আবহাওয়ার জন্য উপযোগী এবং এগুলো খেতে অত্যন্ত সুমিষ্ট।

আঙুর বাগানের পরিচর্যাকারী মেজবাহ উদ্দিন জানান, রোপণের মাত্র আট মাসের মাথায় ফলন আসতে শুরু করেছে। প্রথম বছর হিসেবে ফলন কিছুটা কম মনে হলেও আগামী বছর বাণিজ্যিকভাবে আরও বড় সাফল্যের আশা করছেন তারা। আবুল হাসেমের মতে, বাণিজ্যিকভাবে দেশে এই বিদেশি আঙুরের চাষ বৃদ্ধি পেলে বাজারে দাম কমবে এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, চিনাশুকানিয়া গ্রামে হাইব্রিড বাইকুনুরসহ বেশ কয়েকটি উন্নত জাতের আঙুর চাষ হয়েছে। কৃষকের এই সাফল্যের মাধ্যমে আমাদের আমদানিনির্ভরতা কমবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে আমরা নিয়মিত কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আশা করছি দেশে এই বিদেশি ফলের চাষ আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাজীপুরে বিদেশি আঙুর চাষে বাজিমাত: সেনাসদস্য আবুল হাসেমের অভাবনীয় সাফল্য

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো