মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চ চলাচল ব্যাহত

মেঘনায় ঝড়ের কবলে আটকা পড়ল ৩ যাত্রীবাহী লঞ্চ: আতঙ্কিত যাত্রীরা

ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী তিনটি লঞ্চ আটকা পড়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই এই দুর্ঘটনা ঘটে। আটকে পড়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি সমতা ও এমভি সাথী এবং ঢাকা-চাঁদপুর রুটের বিলাসবহুল লঞ্চ আল-বোরাক।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৪টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এমভি সাথী লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে বাহাদুরচরে আটকা পড়ে। ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ে লঞ্চটি দুলতে থাকে এবং একপর্যায়ে লঞ্চের পাখার মধ্যে কারেন্ট জাল আটকে যায়। চালক যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে লঞ্চটি বাহাদুরপুরচরে উঠিয়ে দেন। পরে যাত্রীরা ট্রলারে করে নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন।

বিকেল ৫টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলার ষাটনল ঘাট থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় এমভি সমতা। মাঝনদীতে হঠাৎ ঝড় শুরু হলে চালক অনেক চেষ্টা করেও লঞ্চটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একপর্যায়ে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি গজারিয়ার শোল্লানীচরে আটকা পড়ে।

এদিকে, ষাটনল লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চরআব্দুল্লাহপুরে ঢাকা-চাঁদপুর রুটের বিলাসবহুল আল-বোরাক লঞ্চটিও আটকা পড়েছে বলে জানা গেছে। তবে নৌ পুলিশ নিশ্চিত করেছে যে, এই এলাকাটি মুন্সিগঞ্জ জেলার সীমানার মধ্যে পড়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, এমভি সমতা ও সাথী দুটি লঞ্চের যাত্রীরাই বর্তমানে নিরাপদে রয়েছেন। আল-বোরাক লঞ্চটির বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। আমরা উদ্ধার তৎপরতা ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেঘনায় ঝড়ের কবলে আটকা পড়ল ৩ যাত্রীবাহী লঞ্চ: আতঙ্কিত যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী তিনটি লঞ্চ আটকা পড়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই এই দুর্ঘটনা ঘটে। আটকে পড়া লঞ্চগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি সমতা ও এমভি সাথী এবং ঢাকা-চাঁদপুর রুটের বিলাসবহুল লঞ্চ আল-বোরাক।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৪টায় চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা এমভি সাথী লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে বাহাদুরচরে আটকা পড়ে। ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ে লঞ্চটি দুলতে থাকে এবং একপর্যায়ে লঞ্চের পাখার মধ্যে কারেন্ট জাল আটকে যায়। চালক যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে লঞ্চটি বাহাদুরপুরচরে উঠিয়ে দেন। পরে যাত্রীরা ট্রলারে করে নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন।

বিকেল ৫টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলার ষাটনল ঘাট থেকে যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় এমভি সমতা। মাঝনদীতে হঠাৎ ঝড় শুরু হলে চালক অনেক চেষ্টা করেও লঞ্চটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। একপর্যায়ে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি গজারিয়ার শোল্লানীচরে আটকা পড়ে।

এদিকে, ষাটনল লঞ্চঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চরআব্দুল্লাহপুরে ঢাকা-চাঁদপুর রুটের বিলাসবহুল আল-বোরাক লঞ্চটিও আটকা পড়েছে বলে জানা গেছে। তবে নৌ পুলিশ নিশ্চিত করেছে যে, এই এলাকাটি মুন্সিগঞ্জ জেলার সীমানার মধ্যে পড়েছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, এমভি সমতা ও সাথী দুটি লঞ্চের যাত্রীরাই বর্তমানে নিরাপদে রয়েছেন। আল-বোরাক লঞ্চটির বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। আমরা উদ্ধার তৎপরতা ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো