মৌলভীবাজারের করিমপুর চা বাগানে যথাযোগ্য মর্যাদায় ১৪০তম মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে। লংলা ভ্যালীর আয়োজনে এবং করিমপুর চা বাগান শ্রমিকবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই শ্রমিক সমাবেশ-এ প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাবা রেজিনা নাসের, তিনি বলেন, শ্রমিকদের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। করিমপুর চা বাগানের উন্নয়ন এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট। তিনি আরও আশ্বাস দেন যে, সাবেক সাংসদ জনাব এম নাসের রহমানের মাধ্যমে এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সকল দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সমাবেশে শ্রমিকরা তাদের মৌলিক অধিকার রক্ষায় কয়েকটি জরুরি দাবি তুলে ধরেন :
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম সেলুন, সাধারণ সম্পাদক জনাব আব্বাস আলী, ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান জনাব রাহেল হোসেন প্রমুখ ,তারা বলেন, অতীতেও তারা শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও রাজপথে থাকবেন।
লংলা ভ্যালীর সভাপতি জনাব শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন