মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

জিয়া উদ্যানে তারেক রহমানের শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: মাজার জিয়ারতে নেতাকর্মীদের ঢল

জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল। ছবি: সংগৃহীত

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে।

​আজ শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সুরা ফাতিহা পাঠ এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

​এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন দলের অন্যতম শীর্ষ নেতা আবদুস সালাম, শফিকুল ইসলাম খান, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, এস এম জাহাঙ্গীর হোসেন, মাসুদ আহম্মেদ তালুকদার, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, আরিফা সুলতানা রুমা, মেহেদুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী, আতিকুর রহমান রুমন ও জাহিদুল ইসলাম রনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​সরেজমিনে দেখা যায়, শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত মূল সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা। এ সময় নেতাকর্মীরা দলীয় নেতার স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

​ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকেন। বড় ধরনের এই জমায়েতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উদ্যান ও চারপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী: মাজার জিয়ারতে নেতাকর্মীদের ঢল

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে।

​আজ শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সুরা ফাতিহা পাঠ এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

​এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন দলের অন্যতম শীর্ষ নেতা আবদুস সালাম, শফিকুল ইসলাম খান, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, এস এম জাহাঙ্গীর হোসেন, মাসুদ আহম্মেদ তালুকদার, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, আরিফা সুলতানা রুমা, মেহেদুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী, আতিকুর রহমান রুমন ও জাহিদুল ইসলাম রনিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​সরেজমিনে দেখা যায়, শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত মূল সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা। এ সময় নেতাকর্মীরা দলীয় নেতার স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

​ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকেন। বড় ধরনের এই জমায়েতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উদ্যান ও চারপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো