মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

মুকসুদপুরে ৩১৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

রহমাতুল্লিল আলামিন: বিশ্ব মানবতার চরম সংকটে মহানবী (সা.)-এর চিরন্তন কালজয়ী আদর্শ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, তাপদাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়

সৎ ভাই-বোন ও ভাতিজা কার অধিকার কতটুকু? ফারায়েজ শাস্ত্রের সূক্ষ্ম হিসাব ও বিভ্রান্তি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

পিরামিড ও গির্জার দেশে মিনারের আলো: মেক্সিকোতে ইসলামের নীরব জাগরণ

খোদাভীতি ও জবাবদিহিতা: হযরত ওমর (রাঃ)-এর অর্থব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ নীতি!

শুরু হলো হাজীদের ঘরে ফেরা: অবতরণের পর প্রত্যেকে পাচ্ছেন জমজমের পানি

পবিত্র হজ শেষে ৪১৯ যাত্রী নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হাজীকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাজীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

​হজ মিশন সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হাজীদের দেশে ফেরার এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

​ফিরতি ফ্লাইটের প্রথম দিনে আজ সৌদিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজীর দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে পদার্পণ করা হাজীদের স্বাগত জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজীকে জমজমের পবিত্র পানি বিতরণ করা হচ্ছে।

​উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। সফলভাবে হজ পালন শেষে সুস্থ শরীরে দেশে ফিরতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন হাজীরা।

বিষয় : পবিত্র হজ ফিরতি ফ্লাইট হজযাত্রী বিমানবন্দর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পবিত্র হজ শেষে ৪১৯ যাত্রী নিয়ে দেশে ফিরল প্রথম ফ্লাইট

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হাজীকে নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাজীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

​হজ মিশন সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হাজীদের দেশে ফেরার এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

​ফিরতি ফ্লাইটের প্রথম দিনে আজ সৌদিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফ্লাইনাসের মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজীর দেশে ফেরার কথা রয়েছে। বিমানবন্দরে পদার্পণ করা হাজীদের স্বাগত জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রত্যেক হাজীকে জমজমের পবিত্র পানি বিতরণ করা হচ্ছে।

​উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। সফলভাবে হজ পালন শেষে সুস্থ শরীরে দেশে ফিরতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন হাজীরা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো