মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধলাটেঙ্গরে উত্তরবঙ্গগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ

কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৭

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

​আজ শনিবার (৩০ মে) সকালে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

​স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সকালে ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও চিৎকার শুরু হয়।

​এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমাদের উদ্ধারকারী দল ধলাটেঙ্গর এলাকায় পৌঁছায়। আমরা ঘটনাস্থল থেকে বাসে আটকে পড়া ও ছিটকে পড়া ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করি। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।

বিষয় : ঢাকা সড়ক দুর্ঘটনা পুলিশ টাঙ্গাইল আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৭

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

​আজ শনিবার (৩০ মে) সকালে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

​স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সকালে ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও চিৎকার শুরু হয়।

​এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমাদের উদ্ধারকারী দল ধলাটেঙ্গর এলাকায় পৌঁছায়। আমরা ঘটনাস্থল থেকে বাসে আটকে পড়া ও ছিটকে পড়া ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করি। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ কাজ করছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো