মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মুকসুদপুরে ৩১৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

রহমাতুল্লিল আলামিন: বিশ্ব মানবতার চরম সংকটে মহানবী (সা.)-এর চিরন্তন কালজয়ী আদর্শ

কটিয়াদীতে শানে রেসালাত সম্মেলন, তাপদাহ উপেক্ষা করে লাখো মুসল্লির ঢল

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ প্রতিযোগীর বিশ্বজয়

সৎ ভাই-বোন ও ভাতিজা কার অধিকার কতটুকু? ফারায়েজ শাস্ত্রের সূক্ষ্ম হিসাব ও বিভ্রান্তি

বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৩ হাজার টাকা

পিরামিড ও গির্জার দেশে মিনারের আলো: মেক্সিকোতে ইসলামের নীরব জাগরণ

খোদাভীতি ও জবাবদিহিতা: হযরত ওমর (রাঃ)-এর অর্থব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ নীতি!

চাঁদ দেখা গেছে! জেনে নিন চলতি বছরের পবিত্র আশুরা কত তারিখে?

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা : শুরু হলো হিজরি ১৪৪৮ নতুন বছর!

ছবি : সংগৃহীত

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র মহররম মাস এবং একই সাথে সূচনা হলো হিজরি ১৪৪৮ নতুন সন। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র আশুরা।

আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) মো. ফজলুর রহমানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিটি নিশ্চিত করে যে, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।

গুরুত্বপূর্ণ এই সভায় আরও উপস্থিত ছিলেন— ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

আরবি মহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এটি হিজরি সনের প্রথম মাস। অন্যদিকে, আরবি আশারা শব্দের অর্থ দশ এবং আশুরা মানে দশম। অর্থাৎ মহররম মাসের ১০ তারিখকেই পবিত্র আশুরা বলা হয়।

ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত শোকাবহ, ঐতিহাসিক এবং তাৎপর্যমণ্ডিত। হিজরি ৬১ সনের ১০ মহররম ইসলামের ইতিহাসে এক নির্মম অধ্যায় রচিত হয়েছিল। সত্য ও ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন।

কারবালার এই হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে ১০ মহররম আরও বহু গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা ঘটেছে। সৃষ্টির শুরু থেকে অনেক নবী-রাসূলের জীবনের ঐতিহাসিক বিজয়ের সাথে এই দিনটি মিশে আছে। এই তাৎপর্যময় দিনটিকে স্মরণ করে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন এবং নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি অতিবাহিত করেন।

বিষয় : আশুরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশের আকাশে মহররমের চাঁদ, ২৬ জুন পবিত্র আশুরা : শুরু হলো হিজরি ১৪৪৮ নতুন বছর!

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো