মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

কুষ্টিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক

কুষ্টিয়া বাইপাসে কালভার্টের রেলিং ভেঙে খাদে পাথরবোঝাই ট্রাক, আগুনে পুড়ে চালক ও হেলপার নিহত!

রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কেন্দ্রীয় বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে কালভার্টের সাথে ধাক্কা লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের ভেতরে ও পাথরের নিচে চাপা পড়ে চালক এবং তাঁর সহকারী (হেলপার) দুজনেই নিহত হয়েছেন।

আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তাঁর বাড়ি ফরিদপুর জেলায়। তবে ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে নিহত ট্রাক চালকের সহকারীর নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি এবং প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারী পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকার ত্রিমোহনী ও বটতৈলের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সড়কের পাশে থাকা একটি কালভার্টের রেলিং ভেঙে প্রচণ্ড শক্তিতে খাদে ছিটকে পড়ে যায়। খাদে পড়ার সাথে সাথেই ট্রাকটির কেবিনে ও ইঞ্জিনে দাউদাউ করে আগুন ধরে যায়।

ভয়াবহ এই অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টার পর ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ট্রাকের কেবিনের ভেতর থেকে চালক আনিসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশ জানায়, চালকের সহকারী ট্রাকটি উল্টে যাওয়ার পর ভারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পাথরের স্তূপ সরিয়ে তাঁর মরদেহটিও উদ্ধারের জন্য জোর তৎপরতা চালান। এই ঘটনার পর কুষ্টিয়া বাইপাস সড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য উৎসুক জনতার ভিড় জমে যায় এবং হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয় : কুষ্টিয়া সড়ক দুর্ঘটনা নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়া বাইপাসে কালভার্টের রেলিং ভেঙে খাদে পাথরবোঝাই ট্রাক, আগুনে পুড়ে চালক ও হেলপার নিহত!

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কুষ্টিয়ার কেন্দ্রীয় বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে কালভার্টের সাথে ধাক্কা লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের ভেতরে ও পাথরের নিচে চাপা পড়ে চালক এবং তাঁর সহকারী (হেলপার) দুজনেই নিহত হয়েছেন।

আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তাঁর বাড়ি ফরিদপুর জেলায়। তবে ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে নিহত ট্রাক চালকের সহকারীর নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি এবং প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারী পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকার ত্রিমোহনী ও বটতৈলের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সড়কের পাশে থাকা একটি কালভার্টের রেলিং ভেঙে প্রচণ্ড শক্তিতে খাদে ছিটকে পড়ে যায়। খাদে পড়ার সাথে সাথেই ট্রাকটির কেবিনে ও ইঞ্জিনে দাউদাউ করে আগুন ধরে যায়।

ভয়াবহ এই অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টার পর ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ট্রাকের কেবিনের ভেতর থেকে চালক আনিসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশ জানায়, চালকের সহকারী ট্রাকটি উল্টে যাওয়ার পর ভারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পাথরের স্তূপ সরিয়ে তাঁর মরদেহটিও উদ্ধারের জন্য জোর তৎপরতা চালান। এই ঘটনার পর কুষ্টিয়া বাইপাস সড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য উৎসুক জনতার ভিড় জমে যায় এবং হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো