গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম মিঠু লস্করকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ১৩ নং পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর নবগঠিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল ইসলামের নাম ঘোষণা করেন। এরপর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান কমিটির সদস্য সচিব হিসেবে এম মিঠু লস্করের নাম ঘোষণা করেন।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম মিঠু লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম মুন্সি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম মিঠু লস্কর এবং সূচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
আব্দুস সালাম খান (সভাপতি, উপজেলা বিএনপি)
তারেকুল ইসলাম রাজু (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি)
বদিউজ্জামাল লস্কর (বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য, উপজেলা বিএনপি)
সভায় বক্তারা নতুন কমিটির নেতৃত্বে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিকে আগামী দিনে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : মুকসুদপুর গোবিন্দপুর বিএনপি কর্মী সভা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন