মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় মুষলধারে বৃষ্টির সময় পৃথক দুটি স্থানে আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রাম এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব পৃথক হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৫) এবং দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে পুরো কুষ্টিয়া জেলাজুড়ে হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সময় বিকট শব্দে একাধিক স্থানে বাজ পড়তে থাকে। এ সময় নিজের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হন কৃষক রওশন আলী এবং পথ হেঁটে বাড়ি ফেরার পথে বাজের আঘাতে প্রাণ হারান আরজ আলী। একই সময় মাঠে কাজ করতে থাকা অপর তিন কৃষক গুরুতর আহত হলে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারানো একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। স্বজন ও পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : কুষ্টিয়া কৃষক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ায় মুষলধারে বৃষ্টির সময় পৃথক দুটি স্থানে আকস্মিক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রাম এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব পৃথক হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (৪৫) এবং দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরজ আলী (২৮)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে পুরো কুষ্টিয়া জেলাজুড়ে হঠাৎ করেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সময় বিকট শব্দে একাধিক স্থানে বাজ পড়তে থাকে। এ সময় নিজের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হন কৃষক রওশন আলী এবং পথ হেঁটে বাড়ি ফেরার পথে বাজের আঘাতে প্রাণ হারান আরজ আলী। একই সময় মাঠে কাজ করতে থাকা অপর তিন কৃষক গুরুতর আহত হলে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আকুল উদ্দিন জানান, বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারানো একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া এই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। স্বজন ও পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো