মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা : বিচার দাবিতে ১০টি পাম্প বন্ধ ঘোষণা

নড়াইল সদর উপজেলার তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে আজ রোববার জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলার সব পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে জেলার ১০টি পেট্রলপাম্পের সবগুলো এক দিনের জন্য বন্ধ থাকবে বলে নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলসেতুর কাছে ট্রাকচাপায় প্রাণ হারান নাহিদ সরদার। অভিযোগ উঠেছে, চাহিদামতো ডিজেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক পরিকল্পিতভাবে তাঁকে ট্রাকচাপায় হত্যা করেছেন।

ফিলিং স্টেশনের কর্মচারী আখের আলী ও মো. ইসরাফিলের অভিযোগ অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা ডিজেল নিতে আসেন। কিন্তু স্টেশনে তেল না থাকায় নাহিদ সরদার অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে সুজাতের সঙ্গে নাহিদের ব্যাপক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত হুমকি দেন যে, নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হবে।

হুমকির পর চালক সুজাত পাম্পেই অবস্থান করতে থাকেন। রাত ২টা ১০ মিনিটের দিকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবস্থাপক নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে মাত্র ১০০ গজ দূরে গেলে সুজাত দ্রুতগতিতে ট্রাক নিয়ে এসে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান এবং কর্মচারী জিহাদ গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রশাসনের পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি: তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক সুজাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তবে আজ দুপুরে বেনাপোল থেকে ঘাতক ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘাতক চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু জানিয়েছেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবেন।

বিষয় : দৈনিক নতুন আলো হত্যা জ্বালানি তেল খুলনা বিভাগ নড়াইল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা : বিচার দাবিতে ১০টি পাম্প বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নড়াইল সদর উপজেলায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলার সব পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে জেলার ১০টি পেট্রলপাম্পের সবগুলো এক দিনের জন্য বন্ধ থাকবে বলে নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলসেতুর কাছে ট্রাকচাপায় প্রাণ হারান নাহিদ সরদার। অভিযোগ উঠেছে, চাহিদামতো ডিজেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক পরিকল্পিতভাবে তাঁকে ট্রাকচাপায় হত্যা করেছেন।

ফিলিং স্টেশনের কর্মচারী আখের আলী ও মো. ইসরাফিলের অভিযোগ অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা ডিজেল নিতে আসেন। কিন্তু স্টেশনে তেল না থাকায় নাহিদ সরদার অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে সুজাতের সঙ্গে নাহিদের ব্যাপক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত হুমকি দেন যে, নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হবে।

হুমকির পর চালক সুজাত পাম্পেই অবস্থান করতে থাকেন। রাত ২টা ১০ মিনিটের দিকে কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ব্যবস্থাপক নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে মাত্র ১০০ গজ দূরে গেলে সুজাত দ্রুতগতিতে ট্রাক নিয়ে এসে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান এবং কর্মচারী জিহাদ গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রশাসনের পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি: তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক সুজাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তবে আজ দুপুরে বেনাপোল থেকে ঘাতক ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘাতক চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নড়াইল জেলা পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু জানিয়েছেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো