মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

অনুমোদিত স্লিপ থাকার পরও কাঙ্খিত তেল না পাওয়ার অভিযোগ

মুকসুদপুরে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে কঠোর তদারকি, দায়িত্বে ট্যাগ অফিসার রাকিবুল হাসান শুভ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি নির্ধারিত ফিলিং স্টেশনের জন্য একজন করে দায়িত্বশীল কর্মকর্তাকে “ট্যাগ অফিসার” হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভকে মুকসুদপুর ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এই তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই রাকিবুল হাসান শুভ নির্ধারিত সময় অনুযায়ী ফিলিং স্টেশনে উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন।

তার তদারকিতে ভোক্তাদের মাঝে সুশৃঙ্খল পরিবেশে তেল বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা নির্ধারিত পরিমাণ তেল পাচ্ছেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। একই সঙ্গে মজুতদারি, কালোবাজারি বা অন্য কোনো অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগ অফিসার রাকিবুল হাসান শুভ বলেন, “সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি মোটরসাইকেল আরোহী বৈধ কাগজপত্র ও হেলমেটসহ উপস্থিত হলে ২০০ টাকার তেল পাচ্ছেন। এছাড়া উপজেলা কৃষি অফিসের অনুমোদিত স্লিপ থাকলে সেচ কাজের জন্য সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে।”

তবে সরেজমিনে ভিন্ন চিত্রও দেখা গেছে। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের অনুমোদন থাকা সত্ত্বেও তারা সেচ পাম্পের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। এতে সেচনির্ভর জমিতে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, দিনের বেলায় তেল সরবরাহ সীমিত রাখা হলেও রাতের বেলায় পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তেল দেওয়া হচ্ছে। এ ধরনের বৈষম্যমূলক সরবরাহ ব্যবস্থার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং খাদ্য সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিষয় : দৈনিক নতুন আলো জ্বালানি তেল সংকট ডিজেল বিতরণ ট্যাগ অফিসার কৃষি সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে কঠোর তদারকি, দায়িত্বে ট্যাগ অফিসার রাকিবুল হাসান শুভ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি নির্ধারিত ফিলিং স্টেশনের জন্য একজন করে দায়িত্বশীল কর্মকর্তাকে “ট্যাগ অফিসার” হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভকে মুকসুদপুর ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এই তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই রাকিবুল হাসান শুভ নির্ধারিত সময় অনুযায়ী ফিলিং স্টেশনে উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন।

তার তদারকিতে ভোক্তাদের মাঝে সুশৃঙ্খল পরিবেশে তেল বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা নির্ধারিত পরিমাণ তেল পাচ্ছেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। একই সঙ্গে মজুতদারি, কালোবাজারি বা অন্য কোনো অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগ অফিসার রাকিবুল হাসান শুভ বলেন, “সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি মোটরসাইকেল আরোহী বৈধ কাগজপত্র ও হেলমেটসহ উপস্থিত হলে ২০০ টাকার তেল পাচ্ছেন। এছাড়া উপজেলা কৃষি অফিসের অনুমোদিত স্লিপ থাকলে সেচ কাজের জন্য সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে।”

তবে সরেজমিনে ভিন্ন চিত্রও দেখা গেছে। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের অনুমোদন থাকা সত্ত্বেও তারা সেচ পাম্পের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। এতে সেচনির্ভর জমিতে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগী কৃষকদের দাবি, দিনের বেলায় তেল সরবরাহ সীমিত রাখা হলেও রাতের বেলায় পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তেল দেওয়া হচ্ছে। এ ধরনের বৈষম্যমূলক সরবরাহ ব্যবস্থার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং খাদ্য সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো