মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ পদক্ষেপ

জ্বালানি সাশ্রয়ে কঠোর গোপালগঞ্জ জেলা প্রশাসন: ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

ছবি : সংগৃহীত

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট বিবেচনা করে এবং জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের কার্যক্রম তদারকি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিটি স্টেশনের জন্য পৃথক একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

গত রবিবার (২৯ মার্চ, ২০২৬) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,গোপালগঞ্জ ফারিয়া তানজিন স্বাক্ষরিত এক জরুরি আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে এর সঠিক বণ্টন নিশ্চিত করাই এই আদেশের মূল লক্ষ্য। নিয়োগকৃত ট্যাগ অফিসারগণ তাদের বরাদ্দকৃত ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবেন।

এই কার্যক্রমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিন জানান:

জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয়ের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত আকস্মিক পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) পরিচালনা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, কোনো ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট তৈরি বা জ্বালানি বিতরণে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আজ থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্যাগ অফিসারগণ তাদের দায়িত্ব পালন করে যাবেন।

Image

বিষয় : গোপালগঞ্জ দৈনিক নতুন আলো জ্বালানি_ব্যবস্থাপনা জেলা_প্রশাসন ট্যাগ_অফিসার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জ্বালানি সাশ্রয়ে কঠোর গোপালগঞ্জ জেলা প্রশাসন: ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপট বিবেচনা করে এবং জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের কার্যক্রম তদারকি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিটি স্টেশনের জন্য পৃথক একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

গত রবিবার (২৯ মার্চ, ২০২৬) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,গোপালগঞ্জ ফারিয়া তানজিন স্বাক্ষরিত এক জরুরি আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় পর্যায়ে এর সঠিক বণ্টন নিশ্চিত করাই এই আদেশের মূল লক্ষ্য। নিয়োগকৃত ট্যাগ অফিসারগণ তাদের বরাদ্দকৃত ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবেন।

এই কার্যক্রমকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিন জানান:

জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয়ের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত আকস্মিক পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) পরিচালনা করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, কোনো ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট তৈরি বা জ্বালানি বিতরণে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আজ থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্যাগ অফিসারগণ তাদের দায়িত্ব পালন করে যাবেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো