মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নেই ভর্তির টাকা

মেধাবী ওমরের শিক্ষাজীবন অনিশ্চিত চান্স পেয়েছেন জাবি ও রাবিতে

ছবিঃসংগৃহীত

ওমর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে ৪.৯২ পেয়ে এইচএসসি পাস করেন। পরে কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারে এক শিক্ষকের সহায়তায় বিনা খরচে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন।

ওমরের মা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিনের স্ত্রী। পরিবারে দুই ছেলে—ওমর ওসমান ও রাফিউল। এর মধ্যে বড় ছেলে ওমর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

বাস্তব চিত্র বলছে, একটি মেঠোপথের পাশে টিনশেড ছোট্ট বাড়িতে বসবাস ওমরদের। ঘর দুটি জরাজীর্ণ; ভাঙা দরজা ও জানালায় কাঠের টুকরা ও ছেঁড়া কাপড় দিয়ে কোনোভাবে আড়াল করা।

স্থানীয়দের বলছেন,ওমর যখন দ্বিতীয় শ্রেণিতে পড়তেন, তখনই কিডনি রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবার মৃত্যু হয়। এরপর থেকে তাঁর মা অন্যের বাসায় কাজ করে কষ্টে সংসার চালিয়ে আসছেন।

ওমর এখন বাড়ির পাশের মাঠে অন্য শ্রমিকদের সঙ্গে পেঁয়াজ তুলেন।ওমর বলেন, ‘শিক্ষকদের সহযোগিতায় এতদূর পড়াশোনা করতে পেরেছি। পরিবারের পক্ষে বই-খাতা কেনাও সম্ভব না। গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারা দেশে ৯০তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫১তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৪৩তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু টাকার অভাবে ভর্তি হওয়া অনিশ্চিত। এখন ভর্তি ফি জোগাড় করতে প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে মাঠে কাজ করছি।’

জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, ‘ওমর অত্যন্ত মেধাবী ছাত্র। আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা খরচে এসএসসি ও এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাকে নিয়ে আমরা গর্বিত।’

বিষয় : মেধাবী ওমর শিক্ষাজীবন অনিশ্চিত কুষ্টিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেধাবী ওমরের শিক্ষাজীবন অনিশ্চিত চান্স পেয়েছেন জাবি ও রাবিতে

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

ওমর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে ৪.৯২ পেয়ে এইচএসসি পাস করেন। পরে কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারে এক শিক্ষকের সহায়তায় বিনা খরচে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন।

ওমরের মা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত খবির উদ্দিনের স্ত্রী। পরিবারে দুই ছেলে—ওমর ওসমান ও রাফিউল। এর মধ্যে বড় ছেলে ওমর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

বাস্তব চিত্র বলছে, একটি মেঠোপথের পাশে টিনশেড ছোট্ট বাড়িতে বসবাস ওমরদের। ঘর দুটি জরাজীর্ণ; ভাঙা দরজা ও জানালায় কাঠের টুকরা ও ছেঁড়া কাপড় দিয়ে কোনোভাবে আড়াল করা।

স্থানীয়দের বলছেন,ওমর যখন দ্বিতীয় শ্রেণিতে পড়তেন, তখনই কিডনি রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবার মৃত্যু হয়। এরপর থেকে তাঁর মা অন্যের বাসায় কাজ করে কষ্টে সংসার চালিয়ে আসছেন।

ওমর এখন বাড়ির পাশের মাঠে অন্য শ্রমিকদের সঙ্গে পেঁয়াজ তুলেন।ওমর বলেন, ‘শিক্ষকদের সহযোগিতায় এতদূর পড়াশোনা করতে পেরেছি। পরিবারের পক্ষে বই-খাতা কেনাও সম্ভব না। গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারা দেশে ৯০তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫১তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৪৩তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু টাকার অভাবে ভর্তি হওয়া অনিশ্চিত। এখন ভর্তি ফি জোগাড় করতে প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে মাঠে কাজ করছি।’

জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বলেন, ‘ওমর অত্যন্ত মেধাবী ছাত্র। আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা খরচে এসএসসি ও এইচএসসি পাস করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তাকে নিয়ে আমরা গর্বিত।’

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো