মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ০৫ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মাদক ও সন্ত্রাসমুক্ত কটিয়াদী গড়তে পুলিশের অভিযান

কটিয়াদীতে পুলিশের অভিযান: ৯ মামলার আসামি লিটনসহ গ্রেপ্তার ৩

ছবি : দৈনিক নতুন আলো

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার একটি চৌকস টিম সকাল সাড়ে আটটার দিকে ফেকামারা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪০), তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার (৩০) এবং তাদের সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত লিটন মিয়া এলাকার একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে আগে থেকেই ৭টি মাদক মামলা, ১টি মারামারি এবং ১টি ডাকাতির প্রস্তুতির (বিশেষ ক্ষমতা আইন) মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তবে তার স্ত্রী ও সহযোগীর নামে আগে কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি।

ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কটিয়াদী উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

বিষয় : কটিয়াদী কিশোরগঞ্জ মাদক উদ্ধার কটিয়াদী মডেল থানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কটিয়াদীতে পুলিশের অভিযান: ৯ মামলার আসামি লিটনসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক সহযোগীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার একটি চৌকস টিম সকাল সাড়ে আটটার দিকে ফেকামারা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪০), তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার (৩০) এবং তাদের সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত লিটন মিয়া এলাকার একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে আগে থেকেই ৭টি মাদক মামলা, ১টি মারামারি এবং ১টি ডাকাতির প্রস্তুতির (বিশেষ ক্ষমতা আইন) মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তবে তার স্ত্রী ও সহযোগীর নামে আগে কোনো মামলার রেকর্ড পাওয়া যায়নি।

ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কটিয়াদী উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো