মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ছিনতাই দমনে মাঠে এসএমপি

সিলেটে ছিনতাই দমনে জিরো টলারেন্স: তালিকাভুক্ত ২৬৩ জনের মধ্যে ৪৪ জন গ্রেপ্তার

গতকাল সন্ধ্যায় নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ছবি : সংগৃহীত

সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইতিমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে বিশেষ তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চিহ্নিত ২৬৩ জনের মধ্যে ইতিমধ্যে ৪৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তালিকার বাকি সদস্যদের গ্রেপ্তারে পর্যায়ক্রমে অভিযান অব্যাহত রয়েছে। কমিশনার বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে এই অভিযান চালানো হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

অপরাধ পুরোপুরি নির্মূল করা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশনার বলেন, অপরাধ শতভাগ নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে আমাদের লক্ষ্য হলো একে নিয়ন্ত্রণে এনে সহনীয় পর্যায়ে রাখা। নিয়মিত অভিযানের মাধ্যমে আমরা ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালাচ্ছি।

সিলেটের পর্যটন গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। এখানে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তিনি নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বিষয় : সিলেট এসএমপি ছিনতাইকারী গ্রেপ্তার আইনশৃঙ্খলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিলেটে ছিনতাই দমনে জিরো টলারেন্স: তালিকাভুক্ত ২৬৩ জনের মধ্যে ৪৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ইতিমধ্যে ২৬৩ জন ছিনতাইকারীকে চিহ্নিত করে বিশেষ তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চিহ্নিত ২৬৩ জনের মধ্যে ইতিমধ্যে ৪৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তালিকার বাকি সদস্যদের গ্রেপ্তারে পর্যায়ক্রমে অভিযান অব্যাহত রয়েছে। কমিশনার বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিশেষ টিম গঠন করে এই অভিযান চালানো হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

অপরাধ পুরোপুরি নির্মূল করা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে কমিশনার বলেন, অপরাধ শতভাগ নির্মূল করা বাস্তবসম্মত নয়, তবে আমাদের লক্ষ্য হলো একে নিয়ন্ত্রণে এনে সহনীয় পর্যায়ে রাখা। নিয়মিত অভিযানের মাধ্যমে আমরা ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে জোরদার কার্যক্রম চালাচ্ছি।

সিলেটের পর্যটন গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সিলেট একটি পর্যটননির্ভর অঞ্চল। এখানে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তিনি নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো