মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২৯ মার্চ ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

সহকর্মীদের ভালোবাসা ও আস্থাই আমার বড় প্রেরণা: মাহবুব হাসান বাবর

সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব: সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর

সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর-কে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, পদাধিকারবলে এই পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।

এদিকে গোপালগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। 

শিক্ষক পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন আহমেদ।

সহকর্মী শিক্ষকরা মনে করছেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশের উন্নয়ন সুদৃঢ় হবে।

নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবর বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও আস্থা আমার জন্য অনেক বড় প্রেরণা। আমি সবার সহযোগিতা নিয়ে শিক্ষক পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি শিক্ষক সমাজের ঐক্য ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন এই কমিটি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : দৈনিক নতুন আলো সরকারি মুকসুদপুর কলেজ মাহবুব হাসান বাবর শিক্ষক পরিষদ নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব: সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর-কে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, পদাধিকারবলে এই পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান।

এদিকে গোপালগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম তাদের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। 

শিক্ষক পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন আহমেদ।

সহকর্মী শিক্ষকরা মনে করছেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশের উন্নয়ন সুদৃঢ় হবে।

নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবর বলেন, “সহকর্মীদের ভালোবাসা ও আস্থা আমার জন্য অনেক বড় প্রেরণা। আমি সবার সহযোগিতা নিয়ে শিক্ষক পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি শিক্ষক সমাজের ঐক্য ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন এই কমিটি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো